,

কাউন্টডাউন শুরু কাতার বিশ্বকাপের

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক বছরের অপেক্ষা। এরপরই মধ্য এশিয়ায় প্রথমবারের জন্য আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। কাতারের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবেন মেসি, নেইমার, রোনালদোরা। রোববার শুরু হয়ে গেছে তারই কাউন্টডাউন।

২০২২ সালের ২১ নভেম্বর কাতারের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। যা ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। রোববার কাতারে উন্মোচিত হয়েছে ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন ক্লক। দেশটির দোহায় কর্নিশ ফিশিং স্পটে বসানো হয়েছে এই বিশেষ ঘড়ি।

ঘড়ি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জন বিশেষ অতিথি। এছাড়া ফিফার ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়েছে এই কাউন্টডাউন ঘড়ির উন্মোচন অনুষ্ঠানটি।

বিশেষ এই ঘড়িটির ডিজাইন করার ক্ষেত্রে অনুরপ্রেরণা নেয়া হয়েছে কাতার বিশ্বকাপের প্রতীক ও লোগো থেকে। যা বোঝাচ্ছে প্রাচীন কাল থেকে সময়ের হিসাব রেখে আসছে ঘড়িটি। তবে এখন এটি শুধুমাত্র ৩৬৫ দিনের হিসাব রাখার জন্য স্থাপন করা হয়েছে। যেকোনো এঙ্গেল থেকে ঘড়িটি একইরকম দেখা যাবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘গত কয়েক দশকে আমি অনেক খেলাধুলার আসরের সঙ্গে জড়িত ছিলাম। তবে এখন যা দেখছি, তেমন ঘটনা এর আগে কখনও দেখিনি। এখানে সবকিছু প্রস্তুত, ম্যাচের ভেন্যুগুলো দুর্দান্ত। বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতাও হবে দুর্দান্ত।’

২০২২ সালের ২১ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রায় এক মাসের লড়াই শেষে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি নয়নাভিরাম ও অত্যাধুনিক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ।

বিশ্বের ১৮তম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। এর আগে এশিয়ার মধ্যে বিশ্বকাপ হয়েছে মাত্র একবার। ২০০২ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। এবার এককভাবেই বিশ্বকাপ আয়োজন করবে কাতার।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস