,

ঢাকায় বিএনপির মশাল মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার সন্ধ্যায় যুগ্ম দলের মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে রাজধানীর শান্তিনগর থেকে মগবাজার পর্যন্ত এ মশাল মিছিলে কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিলেন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সাবেক নেতা আলমগীর কবির সোহান, ছাত্রদলের বর্তমান নেতা ওমর ফারুক কাওসার রিয়াদ মো. ইকবাল প্রমুখ।

রিয়াদ জানান, ‘শান্তিনগর শুরু হয়ে মগবাজার গিয়ে এ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেছেন, ‘আজ দেশে যদি আইনের শাসন থাকত তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকত হতো না। তাকে বিনা চিকিৎসায় এভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো না। সরকারকে বলব, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না।’

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত