,

মেয়র জাহাঙ্গীরকে গ্রেপ্তারের গুজব

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দলে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আজ রোববার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মেয়র গ্রেপ্তার হয়েছেন মর্মে অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দেন। তবে সেগুলো ভুয়া বলে উড়িয়ে দেন তার কর্মী, সমর্থকরা।

এদিকে আজ রোববার দুপুরে তার বাড়িতে গিয়ে দেখা গেছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী বাসার সামনে বসে আছেন। বাড়ির নিচতলায় থাকা একটি অফিস কক্ষে তার অনুসারী কয়েকজন বসে গল্প করছেন। সব সময় ওই বাসাটি দর্শণার্থী ও সিটির নাগরিকদের পদভারে মুখরিত থাকলেও আজ ছিল ভিন্ন রূপ।

বাড়ির সামনে দেখা যায়নি গাড়ির সারি। তার অনেক অনুসারীই এখন আর দেখা করতে চাইছেন না নানা কারণে। যারা মেয়রের ড্রয়িংরুম, খাবার টেবিলে বসে খোশ গল্প করতেন এমন অনেক জ্যেষ্ঠ নেতাও এড়িয়ে চলছেন মেয়রকে।

নিরাপত্তাকর্মীদের একজন বলেন, দুই-তিন দিন আগেও এই সময়ে বাড়িতে মানুষের ভিড় লেগে থাকত। কে, কার আগে মেয়রের সঙ্গে দেখা করবেন, তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। কিন্তু দুই দিনের ব্যবধানে সব পরিবর্তন হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য