,

সর্প-দংশন : যা করবেন, যা করবেন না

news-image

লে. কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ
প্রতিবছর সর্প-দংশনে বিশ্বে লাখো মানুষের অকাল মৃত্যু হয়ে থাকে। বাংলাদেশে এ মৃত্যু বছরে প্রায় ছয় হাজার। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বন-জঙ্গল কমে যাওয়া, বন্যা-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ, কৃষি ও মৎস্য চাষে নতুন ক্ষেত্র তৈরির কারণে সর্প-দংশন ক্রমে বাড়ছেই। চিকিৎসা নিয়ে রয়েছে নানা ভ্রান্ত ধারণা। তাই বৈজ্ঞানিক চিকিৎসা সম্পর্কে জানা ও সবার এ সম্পর্কে সচেতন থাকা জরুরি।

বিষক্রিয়া : গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ সাপই বিষহীন। নির্বিষ সাপের কামড়ে কিছু হয় না। বিষাক্ত সাপের কামড়ও অনেক সময় বিষহীন হতে পারে। ৩০ শতাংশ ক্ষেত্রে, এমনকি গোখরা সাপের কামড় বিষহীন হতে পারে। চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে এটি হতে পারে ৫০ শতাংশ। কামড় দেওয়ার সময় বিষথলি থেকে বিষ নাও আসতে পারে। এর নাম ড্রাই বাইট (শুকনো দংশন)। তবে সর্প-দংশনের পর দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে পর্যবেক্ষণে রাখতে হবে। সাপের বিষক্রিয়ার অনেকগুলো উপসর্গ রয়েছে। বিষ শরীরে প্রবেশ করলে উপসর্গ দেখা দেবে। এসব উপসর্গ দেখা দিলে বিজ্ঞানসম্মত চিকিৎসা করতে হবে।

দংশিত স্থানের উপসর্গ : তীব্র ব্যথা, জ্বালা-যন্ত্রণার পাশাপাশি আক্রান্ত অঙ্গ ফুলে যেতে পারে। বমি ভাব, বমি, পেটে ব্যথা, এমনকি বিষক্রিয়ায় ডায়রিয়া হতে পারে। কখনো দ্রুত ফোস্কা পড়ে। ফুলে যাওয়ায় রক্ত চলাচল আটকে অঙ্গে পচন শুরু হতে পারে। এমন হলে জীবনরক্ষার্থে পা কেটে ফেলতে হয়। এ ছাড়া কখনো রক্ত তরল হয়ে যাওয়ায় কাটা জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য