,

যমজ সন্তানের মা হলেন প্রীতি

news-image

বিনোদন ডেস্ক : যমজ সন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সুখবরটি দিয়েছেন তিনি। ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পোস্টে প্রীতি জানান, যমজ সন্তান এসেছে তার আর স্বামী জেন গুডএনাফের ঘর আলো করে। তাদের এই দুই সন্তানের মধ্যে এক মেয়ে ও এক ছেলে। মেয়ের নাম রেখেছেন জিয়া আর ছেলের নাম জয়। অভিনেত্রীর এই যমজ সন্তান অবশ্য এসেছে সারোগেসির মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

শুধু প্রীতি জিনতাই নয়, এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত