,

বাঁধাকপিতে আছে যেসব স্বাস্থ্য উপকারিতা

news-image

নিউজ ডেস্ক : বাঁধাকপি একটি শীতকালীন সবজি। বাঁধাকপি খেতে যেমন মজা তেমন উপকারী। এই সবজিতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের জন্য সহায়ক একটি খাবার বাঁধাকপি। এছাড়া এটি সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারের দেয়া তথ্য অনুসারে প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে থাকে ০.১০ গ্রাম স্নেহ পদার্থ, ১৮ মিলিগ্রাম সোডিয়াম, ১৭০ মিলিগ্রাম পটাসিয়াম, ৫.৮০ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১.২৮ গ্রাম প্রোটিন। সুস্বাদু এই সবজিতে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৬, ই, সি এবং কে। সেইসঙ্গে আরও আছে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাসিয়াম, সালফার, ফসফরাস এবং ফলেট।

চলুন জেনে নেই বাঁধকপি খাওয়ার উপকারিতাগুলো সম্পর্কে-

টক্সিন দূর করে

বাঁধাকপিতে আছে প্রচুর ভিটামিন সি এবং সালফার। এই দুই উপাদান আমাদের লিভারের জন্য অনেক উপকারী। শরীরে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হরমোন উত্প্ন্ন হয়, গ্লাইকোজেন সংশ্লেষিত হয়। সেইসঙ্গে বৃদ্ধি পায় হজম ক্ষমতা। ফলে শরীর থেকে টক্সিন দূর করা বেশ সহজ হয়ে যায়।

ওজন কমাতে সাহায্য করে

যারা ওজন কমাতে চান তাদের জন্য সাহায্যকারী সবজি হতে পারে বাঁধাকপি। এতে আছে টারটারিক অ্যাসিড। চিনি ও শর্করার কারণে শরীরে জমে থাকা চর্বি দূর করতে কাজ করে এই অ্যাসিড।

নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা

যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি সবজি হতে পারে বাঁধাকপি। কারণ লাল রঙের বাঁধাকপিতে থাকে বেটালিয়ান, যে কারণে এর রং লাল হয়। আর এই বেটালিয়ান আমাদের শরীরে ইন্স্যুলিন উৎপান্ন করতে সাহায্য করে, সেইসঙ্গে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা।

ত্বক সুন্দর রাখতে সাহায্য করে

সুন্দর ত্বক পেতে কে না চায়! এই সবজিতে আছে সিলিকন ও সালফার। এই দুই উপাদান আমাদের ত্বকের জন্য ভীষন উপকারী। এটি অসমোসিস পদ্ধতিতে শরীরের কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে। ফলে ত্বক পরিষ্কার ও উজ্জল থাকে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়