,

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু আগামী ১৯ নভেম্বর।

এই সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার পর এই প্রথম ঘরের মাঠে দর্শক প্রবেশ করতে দিবে বিসিবি। গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেই সর্বশেষ মাঠে বসে খেলার সুযোগ পেয়েছেন দর্শকরা।

তবে এবার মাঠে বসে খেলা দেখার জন্য অনুমতি পাবে ৫০ শতাংশ দর্শক। আর মাঠে বসে খেলা দেখতে হলে অবশ্যই থাকতে হবে করোনা ভাইরাসের টিকা।

এই সিরিজের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে। আর সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, টিকেটের মূল্যতে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই রাখা হয়েছে। ১০০, ১৫০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকায় টিকেট পাওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর