,

জামালের নৈপুণ্যে ফাইনালের পথে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আট বছরের মতো জাতীয় দলের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। দীর্ঘদিন ধরে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি। অথচ তার নামের পাশে ছিল না কোনো গোল। অবশেষে শ্রীলঙ্কায় ‘প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে’ চার জাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন তিনি। তার দারুণ নৈপুণ্যতায় টুর্নামেন্টে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো লাল সবুজের প্রতিনিধিরা।

আজ শনিবার বিকেলে শ্রীলঙ্কায় ২-১ গোলের ব্যবধানে জিতে কোচ মারিও লামোসের শিষ্যরা। প্রথম ম্যাচে সিশেলসের সঙ্গে ড্রয়ের পর বাংলাদেশের সামনে জয়ের বিকল্প ছিল না। অবশেষে জামাল ও তপু বর্মনের গোলে শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে সেই কাজটা সহজ করলো টাইগাররা। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলা শ্রীলঙ্কা সিশেলসের বিপক্ষে জিতলেই ফাইনালে চলে যাবে। অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে বিদায় প্রায় নিশ্চিত মালদ্বীপের।

ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রহমত মিয়ার থ্রো থেকে বল পেয়ে দারুণভাবে জালে জড়ান অধিনায়ক জামাল। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে তীব্র প্রতিবাদ জানান বাংলাদেশের ফুটবলাররা। পরে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান রেফারি।

তবে ব্যবধান ধরে রেখে বিরতি যেতে পারেনি বাংলাদেশ। ৩২তম মিনিটের মাথায় কর্নার থেকে দলকে সমতায় ফেরান মোহাম্মদ উমেইর। তার গোলে সমতায় প্রথমার্ধ শেষ করে মালদ্বীপ। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠা বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন ডিফেন্ডার তপু বর্মন।

৮৬ মিনিটে মাঝমাঠ থেকে মাহবুবুর রহমান সুফিলের বাড়ানো বলে মালদ্বীপ ডি-বক্সে ঢুকে পড়েছিলেন জুয়েল রানা। তাকে আটকাতে ফাউল করে বসেন গোলরক্ষক আলী নাজি। লঙ্কান রেফারি ফাউলের বাঁশি বাজালে স্পট কিক নেন তপু বর্মণ। তপুর জোরের সঙ্গে নেওয়া শট জালে জড়ালে ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে শেষবার হারের স্বাদ দেয় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর