বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন এখন বিএনপির আপন ঘরে জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘দেশে নাকি অশান্তির আগুন জ্বলছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আজ শনিবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খু্ঁজে পাচ্ছে না,দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন, এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।’

তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বোঝে না,যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।’

বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায় বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কি লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না,ভয় দেখিয়ে লাভ নাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে, ইনশাআল্লাহ।’

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত।’

বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল