,

আশরাফুলকে সতর্ক করল বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : বোলিং অ্যাকশনে ত্রুটি সন্দেহে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ চলাকালীন বরিশাল বিভাগের এই স্পিনারের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। তবে বায়ো-বাবলের জটিলতার কারণে সতর্ক করে দেওয়া হয়েছে অ্যাশকে।

লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসলেও অ্যাশের বিপক্ষে এমন অভিযোগ উঠেছে এবারই প্রথম। যার ফলে সতর্কবার্তাতেই সীমাবদ্ধ থাকছে বোর্ড। পরবর্তীতে একই অভিযোগ উঠলে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিসিবির তরফ থেকে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আম্পায়াররা মনে করেছে ওর (আশরাফুল) দুই একটা বল সাসপেক্টেড হতে পারে। যেহেতু ম্যাচের ভিডিও আছে, সেগুলো আমরা দেখবো। যদি সেখানে সমস্যা খুঁজে পাওয়া যায়, তাহলে প্রথমবারের মতো তাকে আমরা সতর্ক করে দেব।’

আগে এমন অভিযোগ না ওঠায় এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না বোর্ড। বায়ো-বাবলের জন্য ম্যাচ খেলতে সমস্যা হবে জানিয়ে নাসু বলেন, ‘এখনই আশরাফুলকে কোনো বোলিংয়ের পরীক্ষা দেওয়া লাগছে না। তবে আপাতত সতর্কবার্তা শুনতে হচ্ছে তারকা এই ক্রিকেটারকে।’

‘যেহেতু খেলোয়াড়রা বায়ো-বাবলের ভেতর রয়েছেন, তাই আপাতত তার বোলিং পরীক্ষা করানো হবে না। পরীক্ষা করাতে হলে তাকে বায়ো-বাবল ভেঙে নিয়ে আসতে হবে, আবার পরীক্ষা দিয়ে তিনদিনের কোয়ারেন্টিন করে যোগ দিতে হবে দলের সঙ্গে। এতে করে বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি। তাই আপাতত আমরা তাকে সতর্ক করছি সামনে যাতে এমন অভিযোগ না ওঠে,’ যোগ করেন তিনি।

বিকেএসপিতে এনসিএলের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করেছিলেন আশরাফুল। ৩৯ রান খরচায় ঝুলিতে পুরতে পারেননি একটি উইকেটও। সেই ম্যাচটি চট্টগ্রাম ইনিংস ও ৭৩ রানে ইতিমধ্যেই জিতে নিয়েছে। চলতি এনসিএলে নিয়মিতই বল করেছেন আশরাফুল। লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?