,

সবজির পাঁচ রান্না

news-image

বাজারে এখন শীতের সবজির ছড়াছড়ি। নানা ধরনের সুস্বাদু ব্যাঞ্জন রান্নার এই তো সময়। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস। পাঁচ পদের তৃতীয় খাবারের রেসিপি থাকছে আজ

উপকরণ: ফুলকপি টুকরা ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, শিম ১ কাপ, মটরশুঁটি আধা কাপ, বরবটি আধা কাপ, বেগুন ১ কাপ, আলু এক কাপ, গাজর এক কাপ, মিষ্টিকুমড়া এক কাপ, কাঁচকলা এক কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, তেজপাতা ২টি, পাঁচফোড়ন ২ চা-চামচ, পাঁচফোড়নের গুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, কোরানো নারকেল ১ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, শর্ষের তেল আধা কাপ, কাঁচামরিচ ৬টি।

প্রণালি: তেল গরম করে তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে আদা, রসুন ও আলু অল্প জ্বালে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার হলুদ, মরিচগুঁড়া ও লবণ পর্যায়ক্রমে সব সবজি দিয়ে ভেজে অল্প অল্প পানি দিয়ে রান্না করতে হবে। সবজি আধা সেদ্ধ হলে কোরানো নারকেল দিতে হবে। সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে এলে পাঁচফোড়নের গুঁড়া, গরমমসলার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে নামাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়