,

এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্যি। এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা। তরমুজ গোত্রের এই সুস্বাদু ফলটি পাওয়া জাপানে। একে বিশ্বের সবথেকে দামি ফল দাবি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়, ফলটির নাম ইউবারি মেলন। দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম আকর্ষণীয়। এক কেজি ফল কিনতে যে টাকা প্রয়োজন তা দিয়ে স্বর্ণালঙ্কার বা জমি কেনা যাবে অনায়াসে।

তবে এই ফলটি জাপানে মিললেও সহজলভ্য নয়। ফলের দোকানে সহজেই এটি পাওয়া যাবে এমন ভাবাও ভুল। ইউবারি মেলন জাপানের এক বিশেষ শ্রেণির মানুষের কাছে বিক্রি হয়।

বিলাসবহুল খাবার ও পানীয় বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ফলটি বড় হতে সময় নেয় ১০০ দিন। সারা বছরই ফলে। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি ও অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়