,

পোল্যান্ড, সৌ‌দি আরব থেকে ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পোল্যান্ড ও সৌ‌দি আরব থেকে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলা‌দেশ। টিকাগুলো উপহার হিসেবে দিচ্ছে দুটি দেশ।

আজ মঙ্গলবার এক ক্ষু‌দে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। এর মধ্যে ৩৩ লাখ ডোজ টিকা উপহার দি‌চ্ছে পোল্যান্ড। অন্যদি‌কে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দি‌চ্ছে সৌ‌দি আরব।

ড. মো‌মেন ব‌লেন, ‘সুখবর। সৌ‌দি আর‌বে নিযুক্ত আমা‌দের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থে‌কে তিন‌ দি‌নের ম‌ধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

পোল্যান্ডের টিকার বিষ‌য়ে মো‌মেন বলেন, ‘পোল্যান্ড বাংলা‌দেশ‌কে ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার দি‌চ্ছে। টিকাগু‌লো যেকো‌নো সময় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে।’

পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমা‌নে তিনি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে ফ্রান্স সফ‌রে র‌য়ে‌ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য