,

অবশেষে বাংলাদেশের ক্রিকেট মাঠেও ফিরছে দর্শক

news-image

বিশেষ সংবাদদাতা : সেই কবে থেকে দর্শকশূন্য ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে বাংলাদেশে? দিনক্ষণ গুণে হিসাব কষলে পাওয়া যাবে, ২০২০ সালের মার্চে করোনার ভয়াল থাবা শুরুর পর থেকে বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে আর দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

যদিও এরপর শেরে বাংলায় হাতেগোনা দর্শকের দেখা মিলেছে। তবে তারা মূলত বিসিবির বিভিন্ন কর্মকর্তা ও স্ট্যান্ডিং কমিটির লোকজন। এর বাইরে সাধারণ ক্রিকেটপ্রেমী ও সমর্থকরা প্রায় দেড় বছর ধরে ছিলেন ঘরের মাঠে খেলা দেখা থেকে বঞ্চিত।

অবশেষে সেই দর্শক খরা কাটছে এবার। পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজেই হয়তো দেশের হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেতরের খবর এটিই। আজ (সোমবার) সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটিপ্রধান জালাল ইউনুসের কণ্ঠেও এমন আভাস। জাগো নিউজের সঙ্গে আলাপে জালাল বলেন, ‘এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি।’

তিনি আরও যোগ করেন, ‘তবে ৫০ শতাংশ দর্শক যেন মাঠে গিয়ে খেলা দেখতে পারে, তেমন চিন্তাভাবনা চলছে। শিগগির হয়তো সেটা সিদ্ধান্ত আকারে আসবে।’

বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুসের এ কথা থেকে ধরেই নেয়া যায়, পাকিস্তানের সঙ্গে সিরিজে আবার দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। সেক্ষেত্রে একটা পূর্ব শর্তও নিশ্চয়ই এঁটে দেয়া হবে। তা হলো যারা দুই ডোজ ভ্যাকসিন নেওয়া, তারাই কেবল মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের