,

অবসর নেননি ক্রিস গেইল

news-image

ক্রীড়া ডেস্ক : সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ দিয়ে অবসরে গেছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আর এটি ছিল ক্রিস গেইলের জন্য বিশ্বকাপের মঞ্চে শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই শেষে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন গেইল। তিনি জানান, অবসর নয়, এটিই ছিল বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। জ্যামাইকার মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান তিনি।

এবারের বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি আত্মস্বীকৃত ইউনিভার্স বস গেইলের। ৫ ইনিংসে ৪৫ রান করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দারুণ শুরু ছিল গেইলের। ২টি ছক্কায় রানের চাকা সচল করেছিলেন তিনি; কিন্তু শেষ পর্যন্ত ১৫ রানে আউট হন। আউট হওয়ার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে দুহাত প্রসারিত করে মাঠ ছাড়েন গেইল। ডাগ আউটে থাকা সতীর্থরা দাঁড়িয়ে অভিবাদনও দিয়েছেন। এতে ক্রিকেট বিশেষজ্ঞ ও ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে- তবে কি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গেইল! ম্যাচ শেষে নিজের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে উত্তর দিলেন গেইল।

তিনি বলেন, ‘মাঠে যা হচ্ছিল তা এক পাশে রেখে সবাই ম্যাচটি উপভোগ করেছি। দর্শকদের সাড়া দিচ্ছিলাম, মজা করছিলাম। এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ। আমি অবশ্য আরও একটি বিশ্বকাপ খেলতে চাই; কিন্তু মনে হয় না আমার সেই সুযোগ হবে (হাসি)।’ আইসিসি ফেসবুক লাইভ চ্যাটে গেইল আরও বলেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার আমার। তবে আমি কোনো অবসর ঘোষণা করিনি; কিন্তু তারা আমাকে যদি জ্যামাইকায় আমার ঘরের দর্শকদের সামনে একটি ম্যাচ খেলার সুযোগ দেয়, তা হলে আমি বলতে পারব- ‘হে বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ।’

দেশের হয়ে খেলতে পারাটা আনন্দের ছিল বলে জানান গেইল। আমি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সবসময়ই উৎসাহী ছিলাম। এটা সত্যিই খারাপ লাগে, যখন আমরা ম্যাচ হারি এবং আমরা ফল পাই না। ভক্তরা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি একজন বিনোদনকারী; কিন্তু আমি যখন তাদের বিনোদনের সুযোগ দিতে পারি না, সেটি আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আপনি হয়তো সেই হতাশা দেখতে পাচ্ছেন না, আমি হয়তো সেরকম আবেগ দেখাতে পারব না; কিন্তু আমি ভক্তদের জন্য, বিশেষ করে এই বিশ্বকাপে হতাশ হয়ে গেছি।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড