,

ওয়েস্ট ইন্ডিজ হারলেই সরাসরি আগামী বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ!

news-image

ভরাডুবির বিশ্বকাপ কাটিয়ে এসেছে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হেরে শুরু করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। এরপর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে কোনো রকমে জিতে সুপার টুয়েলভে পা রাখে টাইগাররা। কিন্তু এই পর্বে জিততে পারেনি একটি ম্যাচও।

সুপার টুয়েলভে দুয়েকটি ম্যাচ জিতলে বাংলাদেশ পেত বাড়তি এক সুবিধা। আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলতে পারতো টাইগাররা। এখনও অবশ্য ওই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের সেরা আটে উঠে আসতো। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কেবল একটি ম্যাচ হারলেই হতো। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদরা নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের হারতে হতো বাকি দুই ম্যাচে।

দুই ম্যাচের প্রথমটিতে হেরেছে তারা। শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে গেছেন ক্রিস গেইলরা। আবুধাবিতে আজ (শনিবার) এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে তারা হারলে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চলে যাবে টাইগাররা।

বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ, ৯-এ বাংলাদেশ। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৩৪। বাংলাদেশের পয়েন্ট ৭৪৯৫, ক্যারিবীয়ানদের ৭৫০০। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের নিচে নেমে যাবে। বাংলাদেশ আটে উঠে আসবে। আইসিসির নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপের শেষের পরের দিন র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলগুলো সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?