,

বিশ্বকাপে হোয়াইটওয়াশ হয়েও কত টাকা পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে প্রত্যাশার ফাঁকা বেলুন উপহার দিলেন সৌম্য-লিটনরা। বিশ্বকাপের বাছাই পর্বের বাধা পেরোনো বাংলাদেশ মূলপর্বে পাঁচ ম্যাচের একটিতেও জয় ছিনিয়ে নিতে পারেনি।

চূড়ান্ত পর্বে টাইগাররা হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের মতো বড় আসরে রীতিমতো হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসর শুরুর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করে।

যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি বিজয়ী দলের জন্যও থাকছে অর্থ বরাদ্দ।

বাছাই পর্বে দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ে চূড়ান্ত পর্বে ওঠে বাংলাদেশ। প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার পাবে টাইগররা।

এছাড়া সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০ হাজার ডলার দেওয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?