,

রোহিঙ্গা ক্যাম্প থেকে হাসিমের মরদেহ উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবির থেকে কথিত আরসা নেতা মোহাম্মদ হাসিমের মরদেহ পাওয়া গেছে। মূলত রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান।

নিহত হাসিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন, হাসিম কথিত আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মী (আরসার) সেকেন্ড ইন কমান্ড ছিলেন। অবশ্য প্রশাসনের দাবি, আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল হাসিম। সে সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ জন হত্যার অন্যতম নির্দেশদাতা। সেইসঙ্গে ক্যাম্প অঘোষিত নির্যাতনযজ্ঞও চালাতো হাসিম। এমনকি যারা তার সঙ্গে থাকত, তাদের পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতন করত সে।

সূত্রটি আরও জানিয়েছে, এসব ঘটনার কারণে সাধারণ রোহিঙ্গারা তার উপর ক্ষিপ্ত ছিল। তাই তাকে একা পেয়ে হয়তো গণপিটুনি দিয়েছে সাধারণ জনগণ। আর এতেই তার মৃত্যু হতে পারে।

এদিকে, হাসিমের লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর