,

ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম থাকায় ভালো হয়নি: তাসকিন

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘কিছু ম্যাচ হারাতে আমরা ব্যাকফুটে। ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম থাকার কারণে হয়ত ভালো হয়নি। যদিও ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু ভালো পুঁজি দাঁড় করাতে না পারায় ম্যাচটা হেওে গেছি।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা এখনও আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেমন পারফর্ম করছি তার চেয়েও আমরা ভালো দল। কিছু সহজ জয় আমরা হাতছাড়া করেছি যা জেতা উচিৎ ছিল।’

তাসকিন বলেন, ‘১৪০-১৫০ রান প্রতিটি ম্যাচেই লড়াকু সংগ্রহ হচ্ছে। আজকে মনে হচ্ছিল ১২০-১২৫ রান করলে চিত্রটা অন্যরকম হতে পারত। বাকি ম্যাচগুলোর তুলনায় আজকের উইকেট একটু ভিন্ন মনে হয়েছে। বল একটু সিমিং করছিল। দ্বিতীয় ইনিংসেও মুভমেন্ট ছিল। ৮৫ রান করতে ওদের ১৪ ওভার লেগেছে। একটু ভালো ব্যাটিং করলে চিত্রটা অন্যরকম হতে পারত।’

একাদশ প্রসঙ্গে তিনি বলেন, ‘একাদশ সাজানো তো আমাদের হাতে নেই। দিনশেষে যে দল দেওয়া হয় তা নিয়েই আমরা খেলার চেষ্টা করি। দল সাজানো পুরোপুরি ম্যানেজমেন্টের হাতে। আমরা আসলে দিনশেষে যারা মাঠে নামি, তারা সবার সেরাটা দেই। এই দল নিয়েই চেষ্টা করি।’

তিনি বলেন, ‘সাকিব ভাই ও মুস্তাফিজ দুইজনই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তি। সাকিব ভাই চোটে পড়েছে, মুস্তাফিজ আজকে ছিল না। ওরা থাকলে বাংলাদেশের জন্য বাড়তি শক্তি, প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তা। যেহেতু ছিল না, কিছু করার তো ছিল না। আমরা যারা খেলেছি সেরাটা দিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড