,

আজই সেমি নিশ্চিত করতে চায় পাকিস্তান

news-image

ক্রীড়া ডেস্ক : ইতোমধ্যেই গ্রুপের তিন কঠিন দলকে হারিয়েছে পাকিস্তান। বাকি দুই প্রতিপক্ষ তুলনায় অনেক দুর্বল। যদিও কোনও প্রতিপক্ষকেই দুর্বল ভাবছেন না বাবর আজমরা। মঙ্গলবার নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইছেন তারা।

প্রথম ম্যাচে ভারত ও তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে পাকিস্তান। দলের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী তা দেখিয়ে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফরা। ব্যাটাররাও ছন্দে রয়েছেন।

দুই ওপেনার বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ান বড় রান পেয়েছেন। তারা ব্যর্থ হলেও যে ম্যাচ জেতানোর লোক রয়েছে, তা দেখিয়ে দিয়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক ও তরুণ আসিফ আলি। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে আসিফের ব্যাটে আগুন ঝরেছে।

পাকিস্তান দলে চিন্তার কারণ শুধু দু’জনকে নিয়ে। প্রথম জন অভিজ্ঞ মুহাম্মদ হাফিজ। বল হাতে উইকেট তুললেও ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। ওপেনাররা ব্যর্থ হলে তাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।

দ্বিতীয় জন হলেন জোরে বোলার হাসান আলি। দলের বোলিং আক্রমণে তাকেই সব থেকে দুর্বল দেখিয়েছে। অথচ কয়েক বছর আগে হাসানই ছিলেন দলের বোলিং আক্রমণের নেতা।

বিপক্ষে নামিবিয়া থাকলেও সন্ধ্যায় খেলা হওয়ায় টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত তিনটি ম্যাচেই পাকিস্তান পরে ব্যাট করেছে। সুতরাং যদি নামিবিয়া টসে জিতে প্রথমে বল নেয়, তা হলে পাকিস্তানের ব্যাটিং বিভাগের পরীক্ষা হতে চলেছে।

শিশিরের মধ্যে বোলাররা কী রকম বল করেন সে দিকেও নজর থাকবে। নামিবিয়া দলে দু’একজন ছাড়া সে রকম পরিচিত ক্রিকেটার না থাকলেও ‘মহান অনিশ্চয়তার খেলা’য় অঘটন ঘটতেই পারে। সেটা যাতে না হয় সেই চেষ্টাই করবেন বাবররা। সূত্র: আনন্দবাজার অনলাইন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?