,

ডুবে যাওয়া ফেরি তুলতে পাটুরিয়ায় জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল সেখানে পৌঁছেছে। আজ সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ফেরি উদ্ধারের জন্য ৫০ সদস্যর একটা টিম পাটুরিয়া ঘাটে আসে।

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলেন প্রধান আব্দুর রহমান বলেন, ‌‘গতকাল রোববার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ ভোরে ঘাটে এসেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছে। পথে যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়্যার মালামাল বোঝাই ট্রাক। নদী পথে আমাদের নিজস্ব ছয়টি উইন্স ভার্জে ছয়টি পল্টুনসহ আসছে ছয় ইঞ্চি ওয়্যার। প্রতিটি পল্টুন ওয়েট টানবে চারশো টন।’

তিনি আরও বলেন, ডুবুরি দলসহ তিন ইঞ্চি ওয়্যার ঘাটে আসা মাত্র প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। তবে উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদী পথে ছয়টি উইন্স ভার্জে ছয়টি পল্টুন ভর্তি ইক্যুপমেন্ট আসার পর।

নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে তিন থেকে চারদিন সময় লাগবে বলেও জানান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, ‘জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের মৌখিক চুক্তি সম্পাদন হয়েছে। তাদের সকল ইক্যুপমেন্ট আসলে তারা ফেরি তুলতে কাজ শুরু করবে। ’

এটা তুলতে কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ আমাদের কাছে দুই কোটি টাকা চেয়েছে। আমরা তাদের জানিয়ে দিয়েছি ফেরি উদ্ধারের কাজ শুরু করতে।’

এদিকে, দুর্ঘটনার চতুর্থ দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ফেরির সঙ্গে ডুবে যাওয়ায় ১৪টি পণ্যবাহী যানবাহন ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা এসব যানবাহন মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ।

ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহনসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির পেছনের বাম দিক থেকে পানি উঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের পন্টুনে ভেরা মাত্রই ফেরিতে তিনটি পণ্যবাহী যানবাহন দ্রুত ফেরি থেকে নেমে যায়। এ সময় আরেকটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। এ সময় ওই গাড়িটি নদীতে পড়ে যায়। এর পরপরই অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।

এরপর ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে ‘হামজা’। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে শনিবার সকাল থেকে রুস্তম নামের বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য