,

রিয়ালের সহজ জয়ের দিনে হোঁচট বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে ঠিক উল্টো পথে হাঁটছে স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। একদিকে একের পর এক জয়ে শীর্ষস্থান অটুট রেখেছে রিয়াল। অন্যদিকে বারবার হতাশাজনক ফলাফলে পয়েন্ট টেবিলে নিচের দিকেই নামছে বার্সেলোনা।

শনিবার রাতেও দেখা গেছে অভিন্ন চিত্র। নিজেদের ম্যাচে এলচের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির রিয়াল। অন্যদিকে সার্জি বার্জুয়ানের অধীনে খেলতে নামা বার্সেলোনা ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তুলনামূলক দুর্বল আলাভেসের সঙ্গে।

এলচের মাঠ ম্যানুয়েল মার্টিনেজ ভালেরোতে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেই জয় তুলে নিয়েছে রিয়াল। ম্যাচের ২২ ও ৭৩ মিনিটে গোল দুইটি করেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে একটি গোল শোধ করেন এলচের ফরোয়ার্ড পির মিলা।

অন্যদিকে অন্তর্বর্তীকালীন কোচ বার্জুয়ানের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে ফের হতাশাই জন্ম দিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৪৯ মিনিটে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন মেমফিস ডিপাই। কিন্তু তিন মিনিট পর তা শোধ করে দেন লুইস রাইওজা। পরে আর গোল না হওয়ায় অমীমাংসিত থেকে যায় ম্যাচ।

এ ড্রয়ের পর ১১ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?