,

হাসারাঙ্গার হ্যাটট্রিক

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ওভারে তিন উইকেট নিয়েও দারুণ এক হ্যাটট্রিক পেয়ে গেলেন শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চলতি বিশ্বকাপ পেলো দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা।

এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসর মিলিয়ে তৃতীয় হ্যাটট্রিক, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩তম।

চলতি বিশ্বকাপেই গত ১৮ অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন আয়ারল্যান্ডের পেসার কুর্তিস ক্যাম্ফার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল প্রথম আসরেই। ২০০৭ সালে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি।

আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে এইডেন মার্করামকে বোল্ড করেন হাসারাঙ্গা। পরে দুই ওভার বিরতি দিয়ে ১৮তম ওভারে আবারও বল হাতে পান।

এবার প্রথম দুই বলেই উইকেট তুলে নেন লঙ্কান স্পিনার। চাপের মুখে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে নিশাঙ্কার ক্যাচ হন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। পরের বলে লংঅনে রাজাপাকসের ক্যাচ ডোয়াইন প্রিটোরিয়াস।

হাসারাঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল শ্রীলঙ্কার। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার পড়ে ১৫ রান। লাহিরু কুমারার ওই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন ডেভিড মিলার।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?