রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ খুললেন লিটন দাসের স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের উইকেট কিপার ও ব্যাটার লিটন দাস একবারেই ফর্মে নেই। বেশ কয়েকটি ম্যাচে তার ব্যাট থেকে রান আসেনি। তবে গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) উইন্ডিজের বিপক্ষে রান পেলেও ইনিংস ছিল ধীরগতির। তাই লিটনকে নিয়ে চলছে তীব্র সমালোচনা।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যনে লিটন দাসকে নিয়ে নানারকম ট্রল করা হচ্ছে। গতকাল দেশের কয়েকটি ই-কমার্সের ফেসবুক পেজ লিটনের রান সংখ্যার ওপরে ডিসকাউন্ট ঘোষণা দেয় তারা। এই ঘটনা ভালোভাবে গ্রহণ করতে পারেননি লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। নিজের সোশ্যাল সাইট অ্যাকাউন্টে তিনি এর প্রতিবাদ জানান।

সঞ্চিতা লিখেছেন, “ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেট আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে ফেলি! একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার!”
এবারের বিশ্বকাপের আসরে বাংলাদেশ ক্রিকেট দলে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দুদিন আগেই এক ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালের কঠোর সমালোচনা করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর জবাব দিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন মুর্তজা। এবার মাঠে নেমে গেলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনিও দিলেন সমালোচকদের জবাব।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের