,

আমরা মরিয়া হয়েই চেষ্টা করছি : মাহমুদউল্লাহ

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। গ্রুপ পর্ব থেকে সুপার টুয়েলভ এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দু’টি, বাকি সবকয়টি ম্যাচে পরাজয়ের গ্লানি। এর মধ্যে তিনটিতে জিততে জিততে হেরে যাওয়া। মূলত নিজেদের কয়েকটি ভুলেই তিন ম্যাচ জয়ের কাছ থেকে হাতছাড়া হয়েছে টাইগারদের। যদিও ক্রিকেটাররা বারবারই বলে গেছেন তারা চেষ্টা করে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর টাইগার অধিনায়কও বললেন একই কথা, ‘আমরা চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই চেষ্টা করছি’।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র তিন রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আগে ফিল্ডিং করা মাহমুদউল্লাহদের বেশ কয়েকটি ক্যাচ মিস ও ভুল পরিকল্পনার কারণে মাঝারি সংগ্রহ পায় ক্যারিবীয়রা। কিন্তু সেই লক্ষ্য তাড়ায় খুবই নিকটে গিয়ে থামে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ। তিন হারে সেমি-ফাইনালের স্বপ্ন শেষ। এরপরও আর কোনো আশা রয়েছে কি না এমন প্রশ্নে তিন বলেন, ‘এখনও অনেক কিছুই পাওয়ার আছে। যদিও সেমিফাইনালের আশাটা ক্ষীণ হয়ে গেছে কিন্তু দুইটা ম্যাচ আছে। এই দুইটা ম্যাচ যদি জিততে পারি ইনশাআল্লাহ দলের জন্য ভালো কিছু একটা হবে। আমরা চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ দেয়ার কমিটমেন্ট দেয়ারই চেষ্টা করছি, তবে ভুল হচ্ছে। কিন্তু বাকি দুটা ম্যাচ জেতার চেষ্টা করব।’

পুরো বিশ্বকাপে ফর্মহীন লিটন দাস। তার সঙ্গে সৌম্য সরকারও একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নুরুল হাসান সোহানের ইনজুরিতে একজন স্লগার ব্যাটসম্যান নেওয়া যেত কি না সেই প্রশ্নে তিনি বলেন, ‘শামিম পাটোয়ারী কোনও স্লগার ব্যাটসম্যান না। হি ইজ অ্যা প্রফার ব্যাটসম্যান। স্লগ বলতে আমার মনে হয় না বাংলাদেশ দলে এমন কেউ আছে, যেমন আন্দ্রে রাসেল। আমার জানামতে এমন কেউ নেই বাংলাদেশ দলে। আমার বা টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে টপ-অর্ডারটা আরেকটু বড় করি যে কারণে আমিও একটু নিচে নেমেছি। আমরা চেষ্টা করেছি টপ-অর্ডারটা যাতে হ্যাভি করে সাজানো যায়। এই চিন্তা ছিল আর কী।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?