,

খোঁচার জবাব দিলেন মাশরাফির ভাই!

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সাকিবপত্নী ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে ওপেনিং জুটি ও বোলারদের খোঁচা দেন।

এবার তারই কি জবাব দিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মুর্তজার ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা! তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সাকিবপত্নী শিশির ফেসবুক পোস্টে বলেন, আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি, যখন আমাদের গতি তারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়!

তিনি আরও বলেন, ইশ যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না।

শিশিরের সেই স্ট্যাটাস নিয়ে ক্রিকেট অঙ্গনে জ্বলছে আগুন। দুপুর গড়িয়ে বিকেল না হতেই সেই আগুনে এবার ঘি ঢেলে দিলেন মোরসালিন বিন মর্তুজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুকে মোরসালিন লিখেন, আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মত জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু, নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?