রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উইন্ডিজের বিপক্ষে কাল বাঁচা-মরার লড়াই টাইগারদের

news-image

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচেই হতাশাজনক হার দেখেছে টাইগাররা। এ পরিস্থিতিতে জয় পেতে মরিয়ে বাংলাদেশ দল কাল বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। তাই ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে কেমন করবে টাইগাররা? ওয়েস্ট ইন্ডিজ কি সহজেই ছেড়ে দেবে? তাদের অবস্থাও বাংলাদেশের মতো। দুই ম্যাচের দুটোতেই হার। তাই জয় চাইবে ক্যারিবিয়রাও। লড়াইটা কঠিন হবে বলেও মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা আর থাকবে না। এ কারণে জয় অপরিহার্য মনে করেই খেলতে হবে।

অন্য দিকে একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। বিশ্বকাপে তাদের টিকে থাকতে হলে ম্যাচ জিততে হবে। তাই তারা যে মরন ছোবল দিতে চাইবে, সে অপ্রত্যাশিত নয়।

এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি জয় পেয়েছিল টাইগাররা। ওই জয় বাংলাদেশ দলের জন্য উৎসাহ হিসেবে কাজ করতে পারে।

সম্প্রতি বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন সেকশনেই খারাপ করছে। ব্যাটিংয়ে বড় স্কোর দিতে পারছে না তারা। বোলিংয়ে রান বেশি দিচ্ছে, উইকেট তুলে নিতে পারছে না।

একমাত্র সাকিব ছাড়া অন্যদের বোলিংয়ে ধার দেখা যাচ্ছে না। ফিল্ডিংয়ে ক্যাচ মিস করছে। এসব সেকশনে উন্নতি না করলে বড় দলের সঙ্গে জয় সহজ হবে না বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের