,

মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলায় বৃদ্ধা মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে (৪৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হক সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইজীবী পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৮ সালের ১৩ জুন আসামি জিয়াউল হক ছোট ভাই জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চায়। জুবায়ের টাকা না দেয়ায় ক্রিকেট ব্যাট হাতে জিয়াউল তাকে মারতে আসে। এ সময় তাদের মা জহুরা বেগম (৬১) ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। পরে জিয়াউল তার মায়ের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এরপর আহত জহুরা বেগমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার পরদিন জহুরা বেগমের স্বামী নুরুল ইসলাম ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য