,

রোনাল্ড কোম্যান বরখাস্ত

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে ধৈর্যের বাধ ভাঙলো বার্সেলোনা কর্তৃপক্ষের। রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করারই সিদ্ধান্ত নিলেন তারা। বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা এই সিদ্ধান্তের কথা জানান।

ডাচ কোচ চাকরি হারাতে পারেন, সেই গুঞ্জন ছিল আগেই। রোববার ‘এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলে। রায়ো ভায়েকানোর বিপক্ষেও হার শেষ পেরেকটি ঠুকে দেয় কোম্যানের ভাগ্যে।

ক্লাবের কিংবদন্তি ফুটবলার হিসেবে সুনাম থাকলেও কোচিং ক্যারিয়ারে একদমই ফ্লপ কোম্যান। ২০২০ সালের ১৯ আগস্ট বার্সার দায়িত্ব নেওয়ার পর ডাগআউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা।

লা লিগায় এবারের মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে আছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও অবস্থা খুব একটা ভালো না। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে আছে অবস্থান করছে তারা।

যদিও গত ২ অক্টোবর বার্সেলোনা সভাপতি জুয়ান লাপোর্তা বলেছিলেন, ফলাফল যাই হোক, কোম্যান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

কিন্তু চতুর্মুখী চাপে সেই কথা আর রাখতে পারলেন না লাপোর্তা। রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর ক্ষুব্ধ বার্সা সমর্থকরা কোম্যানের গাড়িতে হামলা চালায়। কোনোমতে পালিয়ে বাঁচেন ডাচ কোচ।

তবে রায়ো ভায়েকানোর কাছেও হারে আর পালিয়ে বাঁচতে পারলেন না, বরখাস্ত হওয়ার দুঃসংবাদ শুনতেই হলো কোম্যানকে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?