,

যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আজ বিকালে মাঠে নামছে টাইগাররা। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারায় এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশের।

বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের জন্য আস আশাবাদী বোলিং কোচ ওটিস গিবসন। বুধবার সংবাদ সম্মেলণে এসে তিনি বলেন, অবশ্যই যে কোনো দলকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমরা বাছাইয়ে কঠিন গ্রুপ পেরিয়ে এসেছি। সেখানে স্নায়ু চাপও ছিল। এখন আমরা মূল পর্বে এসেছি। এখানে স্রেফ সংখ্যা বাড়াতে আসিনি।
ওটিস গিবসনের এই কথায় আভাস পাওয়াই যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে চলছে। এদিকে ইনজুরির কারনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই দলে যুক্ত হয়েছেন রুবেল হোসেন। তবে আজ রুবেলকে একদশে না ও দেখা যেতে পারে, তবে সাইফউদ্দিনের যায়গায় একদশে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

এদিকে টি-টোয়েন্টিতে আগে কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি টাইগাররা। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি টাইগাররা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে মরিয়া মাহামুদউল্লাহর দল।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?