রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে ১৩৪ রানেই আটকে দিলো পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : অনেকেই বলছেন প্রতিশোধের ম্যাচ। পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তার অজুহাতে সিরিজ বাতিল করা নিউজিল্যান্ডকে সামনে পেয়ে ঠিকই জ্বলে উঠলেন হারিস রউফ-শাহিন আফ্রিদিরা।

তাদের তোপে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড। অর্থাৎ টানা দ্বিতীয় জয় তুলে নিতে পাকিস্তানের দরকার ১৩৫।

শারজায় টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে পাকিস্তান। হাত খুলে খেলতে পারেননি দুই ওপেনার মার্টিন গাপটিল আর ড্যারেন মিচেল।

৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে গাপটিল হন হারিস রউফের শিকার, দারুণ এক ডেলিভারি কিউই ওপেনারের পায়ে লেগে ভেতরে ঢুকে ভেঙে যায় স্ট্যাম্প।

দ্রুত রান তুলতে যাওয়া মিচেলকে (২০ বলে ২৭) ইনিংসের নবম ওভারে ফাখর জামানের ক্যাচ বানান ইমাদ ওয়াসিম। পরের ওভারে মোহাম্মদ হাফিজকে তুলে মারতে গিয়ে আউট জিমি নিশাম। ৫৬ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

দলের বিপদে বরাবরের মতো হাল ধরেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক একবার মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লিউয়ের আবেদনে রিভিউ নিয়ে বেঁচে যান। তবে রানআউটে পুড়েছে তার কপাল।

১৪তম ওভারের প্রথম বলে হাসান আলির বলে সিঙ্গেলস নিতে বের হলে বোলার নিজেই স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্প ভেঙে দেন। ২৬ বলে ২৫ রানে ফিরতে হয় উইলিয়ামসনকে।

এরপর কিছুটা সময় দলকে ভরসা দিয়েছিলেন ডেভন কনওয়ে আর গ্লেন ফিলিপস। ১৮তম ওভারে দুই সেট ব্যাটসম্যানকেই সাজঘরের পথ দেখান হারিস রউফ। কনওয়ে ২৪ বলে ২৭ আর ফিলিপস ১৫ বলে ১৩ রানে আউট হন। ওই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রউফ।

শেষ ৫ ওভারে ৩৫ রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারায় নিউজিল্যান্ড। তাই সংগ্রহটা আর তেমন বড় হয়নি কিউইদের।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল হারিস রউফ। ২২ রান খরচায় ৪ উইকেট নেন এই পেসার।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের