,

মাঠে শোয়েবকে ‘দুলাভাই’ বলছিলেন ভারতীয় সমর্থকরা

news-image

ক্রীড়া ডেস্ক : খেলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। তা-ও আবার বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচ নিয়ে আলোচনা হবে না- এমনটা কি হয়? ম্যাচ শেষ হয়ে গেলেও এর রেশ যেনো শেষ হচ্ছে না।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে মাঠে দেখা গেছে শোয়েবকে।

আর মাঠেই ঘটলো ভিন্ন রকমের এক ঘটনা। শোয়েব মালিক যখন সীমানার কাছে ফিল্ডিং করছিলেন, তখন গ্যালারি থেকে একটি আওয়াজ অনেকটা সমস্বরে আসতে শুরু করলো। কয়েকজন ভারতীয় সমর্থক তাকে ‘জিজা জি’ (দুলাভাই) বলে সম্বোধন করছিলেন।

এ ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ৪ লাখের বেশি দর্শক দেখেছেন। পরে সানিয়া মির্জাও এটি তার টুইটার ওয়ালে দিয়েছেন।

ওই ম্যাচে ভারত পাকিস্তানের কাছে হেরেছিল ১০ উইকেটে। এর আগে বিশ্বকাপে ১২ বার ভারতের সঙ্গে খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান।

২০১০ সালে সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিয়ে করেন। তাদের তিন বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?