রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শারজাহতে ‘মিরপুর’ দেখছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে দারুণ দুটি সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। দুই সিরিজে প্রতিপক্ষকে ঘায়েল করতে স্লো টার্ন উইকেট বানিয়ে বেশ সফল হয়েছে বাংলাদেশ। দুই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি সিরিজও জেতে টাইগাররা।

বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। যেটা নাকি অনেকখানি মিরপুরের মতো। তাই প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে শারজাহ উইকেট দলকে বাড়তি সুবিধা দেবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, ঢাকার উইকেটের মতোই শারজাহ।

আগামীকাল রোববার বিকেল ৪টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন তিনি। ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি আমরা গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। ওদের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে আমাদের কিছু ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এছাড়া আমাদের অভিজ্ঞ বোলার এবং কিছু বিপজ্জনক ব্যাটসম্যানসহ ভারসাম্যপূর্ণ দল রয়েছে। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আমাদের আছে। একই সঙ্গে ঢাকার উইকেটের মতোই শারজাহ। আশা করি আগামীকালের ম্যাচে এসব আমাদের সহায়তা করবে।’

গ্রুপ পর্বে দলের বেশ কয়েকটি জায়গায় ঘাটতি দেখা গেছে। ফিল্ডিংয়ে বেশ কয়েকটি ভুল, ব্যাটিংয়ে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি ক্যাচ। এসব বিষয়ে উন্নতির প্রশ্নে তিনি বলেন, ‘উন্নতি করার জায়গা সব বিভাগেই আছে। আমরা ব্যাট হাতে ভালো করিনি। বল হাতে ঠিকঠাক মতো করেছি। ফিল্ডিংও ভালো হয়েছে। দুইটায় খেলা শুরু হওয়ায় আমরা খুশি। শিশিরের হিসাব আমাদের করতে হবে না। প্রতিযোগিতায় স্পিনারদের জ্বলে ওঠার সুযোগ থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু