,

সর্বনিম্ন রানের লজ্জা ওয়েস্ট ইন্ডিজের

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ চলতি আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে তেমন কোনো ছাপই রাখতে পারলো না তারা। চরম ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে নিজেদের আইসিসি ইভেন্টে সর্বনিম্ন এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন রানে লুটিয়ে পড়ে ক্যারিবীয়রা। এর আগে ২০১৯ সালেও ইংলিশদের বিপক্ষে মাত্র ৪৫ রানের লুটিয়ে যাওয়ার রেকর্ডটি তাদের। বল হাতে ক্যারিবীয়দের ব্যাটিং ধসে দেন মইন আলী ও আদিল রশিদরা।

আজ শনিবার রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৪ বল বাকি থাকতেই মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একাদশ ওভারে বল করতে এসে মাত্র ২ ওভার দুই বল করে শেষ চার ব্যাটসম্যানকে ফেরান আদিল রশিদ।

টসে হেরে ব্যাট করতে এসে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন এভিন লুইস। ক্রিস ওকসের বলে মইন আলীর তালুবন্দি হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার লেন্ডল সিমনসকে ফেরান মইন আলী। এবার অবশ্য ক্যাচ হাতে নয়, বল হাতেই এই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি।

চারে এসে ক্রিস গেইলও ফেরেন ব্যর্থ হয়ে। মাত্র ১৩ রান করেন তিনি। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি প্রথম ছয় ব্যাটসম্যানের কেউই। গেইল ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অংক। প্রথম দশ ওভারে মাত্র ৪৪ রান তুলে ছয় উইকেট হারায় ক্যারিবীয়রা। পরের ওভারে আদিল রশিদের প্রথম বলেই শূন্য রানে ফেরেন আন্দ্রে রাসেল।

১৩তম ওভারের প্রথম বলে কাইরন পোলার্ডকে দ্বিতীয় শিকার বানান রশিদ। ১৩ বলে মাত্র ৬ রানে ফেরেন তিনি। পরের বলে ওবেদ ম্যাকয়ও সাজঘরে ফেরান রশিদ। মাত্র ২.২ওভার বল হাতে ক্যারিবীয়দের ৫৫ রানের লজ্জায় ডুবান রশিদ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?