,

বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে আজ

news-image

সপ্তাহখানেক আগে গত রবিবার পর্দা ওঠে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে প্রথম রাউন্ডের ৮ দলের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে হয়, টুর্নামেন্টের মূল লড়াইটা সুপার টুয়েলভ পর্ব দিয়ে শুরু হবে আজ।

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে আজ বিকালে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এরপর রাতে দুবাইয়ে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম রাউন্ডে ‘বি’-গ্রুপের রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে ওঠা বাংলাদেশের ম্যাচ আগামীকাল। শারজায় টাইগারদের প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে ওঠা আরেক দল শ্রীলঙ্কা।

সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দর্শক-সমর্থকদের মনে। সেই আগ্রহ, উত্তেজনার মাত্রা আগামীকাল অন্য উচ্চতায় গিয়ে পৌঁছাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। এই পর্বে দেখা হয়ে যাবে দুই চিরশত্রু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ারও।

ভারত-পাকিস্তান আছে সুপার টুয়েলভের গ্রুপ-‘২’তে। এই গ্রুপে দল দুটির বাকি চার প্রতিপক্ষ এশিয়ার উঠতি পরাশক্তি আফগানিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া এবং স্কটল্যান্ড। নামে-ভারে শেষ দুটি দল অর্থাৎ, নামিবিয়া এবং স্কটল্যান্ড বাকিদের তুলনায় অনেক দুর্বল হলেও, যোগ্যতার পরিচয় দিয়েই এতদূর এসেছে তারা।

গ্রুপ-‘২’ এর তুলনায় গ্রুপ-‘১’ বেশ কঠিনই। তাই লড়াইটাও হবে জম্পেশ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও এই গ্রুপে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিটি ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়। আর ভারত এই পর্বে তাদের প্রতিটি ম্যাচ খেলবে দুবাইয়ে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের