,

গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সুপার টুয়েলভের স্বপ্ন ভাঙল ওমানের। গ্রুপ বি এর শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে গেল স্কটল্যান্ড। আর ওমানের হারে সুপার টুয়েলভ আগে নিশ্চিত করা বাংলাদেশ হলো এই গ্রুপের রানার্সআপ।

স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। জশ ডেভি ও সাফিয়ান শরীফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকেরা। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার যতীন্দর সিং। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাদেম ও আকিব ইলিয়াসের ৪০ বলে ৩৮ রানের জুটিতে যা একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। ৫১ রানে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিসান মাকসুদের দল। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১২২ রান তোলে ওমান।

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কাইল কোয়েটজার ও জর্জ মানসি উদ্বোধনী জুটিতে তোলে ৩৩ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাথু ক্রস ও কোয়েটজার ৩২ বলে ৪২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৭৫ রানে কোয়েকজার (৪১) ফিরলে রিচার্ড বেরিংটনকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন ক্রস। ক্রসের অপরাজিত ২৬ আর বেরিংটনের অপরাজিত ৩১ রানের সুবাদে ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। এই জয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল কোয়েটজারের দল।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?