,

টানা পতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও লেনদেনের পরিমাণ আগের কার্যদিবস থেকে কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৭৬.২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে এক হাজার ৩১০ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৫৩টির বা ৪০.৯১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৪৭.৮৬ শতাংশের এবং ৫২টির বা ১১.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইতে ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য