রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপুয়া নিউ গিনিকে ১৮২ রানের চ্যালেঞ্জ

news-image

সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করতে আজ (মঙ্গলবার) পাপুয়ানিউগিনির বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। পরিসংখ্যান বা হিসাব-নিকেশ এড়িয়ে গ্রুপ ‘বি’ থেকে সরাসরি পরের পর্বে যেতে পিএনজির সঙ্গে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জিতলেই চলবে টাইগারদের। সে লক্ষ্যে আজ আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮১ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল। পিএনজিকে আটকাতে হবে ১৭৮ রানের মধ্যে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানদের ব্যাটিং দৈন্য কাটছে না কিছুতেই। রান খরার বৃত্ত ভেঙ্গে বের হতে পারছেন না মুশফিকুর রহিম, নুরুল নাসান সোহানরা। ধারাবাহিকতা অভাব স্পষ্ট নাঈম শেখ, লিটন দাসদের ব্যাটে। ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তাটা দীর্ঘায়িত হচ্ছে ক্রমেই। এবারের বিশ্বকাপের শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে আজ ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। ব্যতিক্রম শুধু মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। ওমানের বিপক্ষে ম্যাচের পর আজও চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। সঙ্গে মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটির কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ১৮১ রান। সরাসরি সুপার টুয়েলভ নিশ্চিত করতে ১৭৮ রানের মধ্যে আটকাতে হবে পাপুয়া নিউ গিনিকে।

মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। আগের ম্যাচে অর্ধশতকের স্বাদ পাওয়া নাঈম শেখ এ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। পাপুয়া নিউ গিনির বোলার কবুয়া মোরেয়ার পাতা ফাঁদে পা দিয়ে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন নাঈম।

দ্বিতীয় উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন আর সাকিব। তাদের ব্যাটে ৭ ম্যাচ পর পাওয়ার-প্লের ৬ ওভারে ৪০ রানের কোটা পার করে বাংলাদেশ, স্কোর বোর্ডে উঠে ৪৫ রান। তবে সেই রান আর বেশি বড় হয়নি লিটনের আউটে। ম্যাচে প্রথমবার হাত ঘোরাতে আসা পিএনজির অধিনায়ক আসাদ ভালার প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন। সম্ভাবনা জাগিয়েও ২৩ বলে ২৯ রানে আউট হন তিনি।

মুশফিক যেন নিজেকে হারিয়ে খুঁজছেন, সেটিও বিশ্বকাপের মতো বড় মঞ্চে। তবে এ যাত্রায়ও ব্যর্থ তিনি। সাইমন আতাইকে উইকেট দিয়ে বিদায় নেন ৫ রান করে। একপ্রান্ত আগলে রেখে রানের গতি সচল রাখেন সাকিব। ছুটেছিলেন ফিফটির দিকে। কিন্তু আগে ম্যাচের মতো এ ম্যাচেও আক্ষেপ সঙ্গী তার। আসাদ ভালাকে উড়িয়ে মারতে গিয়ে চার্লস আমিনির হাতে ধরে পড়েন। ৩ ছয়ে ৩৭ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে।

ব্যাটিংয়ে নেমেই রুদ্রমূর্তি ধারণ করেন মাহমুদল্লাহ। আগ্রাসী ব্যাটিংয়ে শাসন করেন পাপুয়া নিউ গিনির বোলারদের। মাত্র ২৭ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন তিনি। তবে পরেই বলেই সাজঘরের পথে হাঁটেন মাহমুদউল্লাহ। তার ২৮ বলে ৫০ রানের ইনিংসটি সাজান সমান ৩টি করে চার-ছয়ের মারে। নুরুল হাসান সোহান নিজের মান রাখতে পারছেন না। নিজের খেলা প্রথম বলে খোঁচা দিয়ে ধরলেন সাজঘরের পথ।

শেষদিকে তরুণ আফিফ হোসেনের ১৪ বলে ২১ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৬ বলে ১৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১৮১ রান। পাপুয়া নিউ গিনির হয়ে অধিনায়ক ভালা, কবুয়া মোরিয়া ও দামিয়েন রাভু প্রাত্যেকে ৩টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু