,

সুপার টুয়েলভস নিশ্চিত করল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

আবুধাবিতে এদিন বাছাইপর্বের এ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৭০ রানের দাপুটে জয়ে মূল পর্ব নিশ্চিত করল দাসুন শানাকার দল।

লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও যেন ছিল লঙ্কানদের ইনিংসের হাইলাইটস। ১৮ রানে হারায় ২ উইকেট। তবে শ্রীলঙ্কা দুর্দান্তভাবে বিপর্যয় কাটিয়ে উঠতে পারলেও সেটি পারেনি আইরিশরা। এক প্রান্তে এন্ডি বালবির্নে চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ককে কেউ সঙ্গ দিতে পারেননি। দলীয় ৯৮ রানে ৪১ রান করে বালবির্নে বিদায় নিলে আইরিশদের হারও যেন নিশ্চিত হয়। অন্যদের মাঝে কার্টিস ক্যাম্ফার করেন ২৪ রান।
বাকিদের কেউ দুই অংকের ঘর পেরোতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় আইরিশরা থামে ১০১ রানে।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল ও আভিস্কা ফার্নান্দো ফিরে যান ৮ রানেই। সেখান থেকেই হাল ধরে দলকে এগিয়ে নেন পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ দুজন দলকে নিয়ে যান ১৩১ রানে। ৪৭ বলে ৭১ রান করে হাসারাঙ্গা ফিরলে ভাঙে এ জুটি। পরে ৬১ রানে আউট হন নিশাঙ্কা। শেষদিকে শানাকার ১১ বলে ২১ রানের ছোট্ট ক্যামিওতে১৭১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?