রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহর ক্যাচ ড্রপ, মোস্তাফিজের আরও এক উইকেট

news-image

ক্রীড়া প্রতিবেদক : ১৫৪ রানের লক্ষ্য। আগের ম্যাচে পাপুয়া নিউগিনির ছুঁড়ে দেয়া ১৩০ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলেছিল ওমান। আজ বাংলাদেশের বিপক্ষে লক্ষ্যটা একটু বেশি, এই যা। প্রথম ওভারে তাসকিন যেভাবে উদার হস্তে ওয়াইড, লেগবাই রান দেয়া শুরু করেছিলেন, তাতে শঙ্কা জেগেছিল বৈকি।

কিন্তু না, সেই শঙ্কা নিমিষে দুর করে দেয়ার চেষ্টা করলেন মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে অবশ্য প্রথম বলটাই দিয়েছিলেন ওয়াইড। পরের বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন। আম্পায়ার আঙ্গুল তুলে দিলেন। রিভিউ নিলেন ওমানের ব্যাটার আকিব ইলিয়াস। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, মোস্তাফিজের মত বোলার ওই ওভারেই দিলেন ৫টি ওয়াইড। সম্প্রতি আইপিএল খেলে এসে ওমানের মত দলের বিপক্ষে এতটাই প্যানিকড হয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যে তাতে ওয়াইডের মেলা বসিয়ে ফেলেছে।

শুরুতে তাসকিন দিয়েছিল ৪টি অতিরিক্ত রান। এরপর মোস্তাফিজ বোলিংয়ে এসে ৫ ওয়াইডসহ দিলেন মোট ১২ রান।

সাকিব আর সাইফউদ্দিনকে দিয়ে এই ওয়াইডের বন্যা কিছুটা থামিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ষ্ঠ ওভারে আবারও মোস্তাফিজকে ফিরিয়ে আনেন অধিনায়ক রিয়াদ। ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন জতিন্দর সিং। বল উপরে উঠে যায়। বোলারসহ তিন-চারজন সেটা ধরতে পারতেন। কিন্তু মাহমুদউল্লাহ এক্সট্রা কভার থেকে দৌড়ে এসে তা ধরতে গেলেন। কিন্তু বল পড়ে গেলো হাতের ফাঁক গলে।

এক বল পরেই ছক্কা। এরপর মোস্তাফিজের বল থেকে আর বাঁচতে পারলেন না কাস্যপ প্রজাপতি। নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৮ বলে করলেন ২১ রান।

এ প্রতিবেদন লেখার সময় ওমানের রান ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭। ১৬ বলে ২১ রান নিয়ে ব্যাট করছেন জতিন্দর সিং। তার সঙ্গী জিসান মাকসুদ ৪ বল খেললেও রানের খাতা খোলেননি।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের