,

নতুন ভিডিও বার্তায় মালালার শঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার স্থগিতাদেশ দীর্ঘ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার বিবিসি ওয়ার্ল্ড অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

মালালা বলেন, মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়ে তালেবানরা স্পষ্ট করে কোনো বক্তব্য দেয়নি। তারা এ নিয়ে দ্বিধাগ্রস্ত। মালালা বলেন, ‘আমরা ক্রমাগত এটা শুনতে পাই যে, তারা শিগগিরই এ নিয়ে ঘোষণা দেবে।’

তিনি বলেন, ‘কখনো তারা (তালেবান) বলে যে, তারা মেয়েদের স্কুলে যেতে অনুমতি দিয়েছে, কিন্তু তারা (মেয়েরা) যাচ্ছে না। এ রকম মিশ্র কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা বিবৃতি দিয়ে এটা বলেনি যে, হ্যা, মেয়েরা এখন স্কুলে যেতে পারবে।’

মালালা বলেন, ‘এক মাস আগে তারা (তালেবান) ঘোষণা দিয়েছিল, ছেলেরা স্কুলে যেতে পারবে। তাহলে মেয়েদের জন্য তারা এটা করছে না কেনো?’

তিনি বলেন, ‘১৯৯৬ সালে আমরা দেখেছি নারী শিক্ষার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল তালেবান, যা পাঁচ বছর পর্যন্ত বহাল ছিল।’ তিনি বলেন, ‘আমি আমার আফগান বোনদের নিয়ে উদ্বিগ্ন যে, (চলমান) এই নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে চলতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য