,

বড় জয় পেল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়াটফোর্ডকে তাদেরই মাঠে রীতিমতো বিধ্বস্ত করল লিভারপুল।

রবার্তো ফিরমিনোর হ্যাটট্রিকের সঙ্গে সাদিও মানে ও মোহামেদ সালাহর গোল। সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৫-০ গোলের জয় ইয়ুর্গেন ক্লপের দলের।

৮ মিনিটে মানের পায়ে গোল উৎসবের শুরু লিভারপুলের। যে গোলের মধ্য দিয়ে দারুণ এক মাইলফলকও গড়েছেন মানে। আফ্রিকার মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ গোলের কীর্তি গড়েছেন সেনেগালের এই ফরোয়ার্ড।

৩৭ মিনিটি ফিরমিনো গোল করেন। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

৫৪ মিনিটে দেখার মতো এক গোল করেন সালাহ। যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন ফিরমিনো। ফলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সালাহ এদিন আফ্রিকান খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের কীর্তিতে ছুঁয়েছেন দিদিয়ের দ্রগবাকে। দুজনের গোলই এখন ১০৪টি। আর ফিরমিনো পেয়েছেন ২০১৮ সালের পর প্রথম হ্যাটট্রিক।

৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ওয়াটফোর্ডের এটি পঞ্চম হার। ৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলে ১৬তম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড