,

করোনায় বন্ধ হওয়া ঢামেক হাসপাতালের দুই ওয়ার্ড চালু

news-image

ঢামেক প্রতিবেদক : করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি কার্যক্রম শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে অবস্থিত ওয়ার্ড দু’টিতে সাধারণ রোগীদের ভর্তি কার্যক্রম শুরু করা হয়।

জানা গেছে, ওয়ার্ড দু’টিতে করোনা রোগীর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডের রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে। এসব রোগীরা নতুন ভবনের একই লিফট ব্যবহার করছেন। এতে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন মেডিসিন ওয়ার্ডের রোগীর স্বজনরা।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জাগো নিউজকে জানান, পরিচালক স্যারের নির্দেশে ৬ ও ৭ তলায় মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি করা শুরু হয়েছে। এছাড়া ৮ ও ৯ তলায় করোনা ওয়ার্ডে রোগীরা ভর্তি থাকবেন। এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

এরই মধ্যে হাসপাতালের তৃতীয় তলায় কার্ডিয়াক ভাসকুলার সার্জারি চালু করা হয়েছে, আর হৃদরোগ বিভাগ রোগী ভর্তি করাও শুরু হয়েছে। পাশাপাশি পিসিসিইউ ও আইসিইইতে করোনা রোগীরা ভর্তি রয়েছে। এছাড়া হাসপাতালের ১০ তলার ওয়ার্ডে পুরোটাই করোনা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, সব জেলা থেকেই রোগী ঢামেক হাসপাতালে আসেন। সাধারণ রোগীদের কথা চিন্তা করে করোনা আক্রান্তদের পাশাপাশি একই ভবনের ৬ ও ৭ তলায় মেডিসিন রোগীদের ভর্তি করা হবে। তবে করোনা রোগীদের চলাচলের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। করোনা রোগী বেড়ে গেলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এখনো করোনা ওয়ার্ডে ৩০০ রোগী ভর্তি রয়েছেন। করোনা রোগী আগের তুলনায় কম থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের