,

বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে বড় করে দেখছি না: স্কটল্যান্ড কোচ

news-image

অনলাইন ডেস্ক : আগামী কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম অবশ্য স্কটল্যান্ড। বিশ্বকাপ ম্যাচের আগে প্রতিপক্ষদের নিয়ে কথা বলেছেন স্কটল্যান্ড কোচ শেন বার্গার। তিনি জানালেন, বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে বড় করে দেখছেন না।

শেন বার্গার বলেন, ‘আমরা আমাদের সেরাটা খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। ছোট্ট এই ফরম্যাটে বড় দল ছোট দলের মধ্যে ব্যবধান খুব একটা থাকে না। আমরা ঠিকমত মাঠে খেলতে পারলে যে কাউকে হারাবো, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনির যে-ই হোক।’

বাংলাদেশ সম্পর্কে স্কটল্যান্ড কোচ আরো বলেন, ‘এই গ্রুপের খেলায় আমরা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে খুব বড় করে দেখছি না। এতটুকু বলতে পারি আমরাই ওদের সবথেকে বড় ও কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের দিকেই দেখছি, আমরা চাইবো স্কটল্যান্ড নিজেদের মত খেলুক, তাহলেই কোনো প্রতিপক্ষই সমস্যা হবে না।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের