,

না ফেরার দেশে ‘গুলাবো সিতাবো’ অভিনেত্রী ফারুক জাফর

news-image

অনলাইন ডেস্ক : প্রবীণ বলিউড অভিনেত্রী ফারুক জাফর আর নেই। গতকাল শুক্রবার লখনৌর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। গুলাবো সিতাবো, সুলতান ছাড়াও অনেক সিনেমায় অভিনয় করেছেন খ্যাতনামা এই অভিনেত্রী

অভিনেত্রীর বড় মেয়ে মেহরু জাফর জানান, তার মা অসুস্থ ছিলেন এবং এই মাসের শুরুর দিকে তাকে সাহারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়াও ফারুক জাফরের নাতি শাহ আহমেদ একটি টুইট বার্তার মাধ্যমে জানান, ‘আমার দাদি শুক্রবার সকাল ৭ টার সময় তার গোমতী নগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (১৬ অক্টোবর) আয়িসবাঘ কবরস্থানে তাকে দাফন করা হবে।’

১৯৬৩ সালে ভারতীয় রেডিওতে প্রথম রেডিও পাঠিকা ছিলেন ফারুক জাফর। ১৯৮১ সালে ক্লাসিক উমরাও জান দিয়ে পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘স্বদেশ’, ‘পিপলি লাইভ’, ‘সুলতান’, ‘তানু ওয়েডস মানু’সহ ২০ বছরে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৪ সালে শাহরুখের স্বদেশে অভিনয় করেছিলেন। ফারুক জাফরের অভিনীত অন্যান্য চরিত্রগুলোর মধ্যে ছিল আমির খানের সঙ্গে ‘পিপলি লাইভ’ ছবিতে অভিনয়, তিনি ফটোগ্রাফে নওয়াজউদ্দিন সিদ্দিকীর দিদার চরিত্রেও অভিনয় করেছেন।

সবশেষ ফারুক জাফরকে দেখা গিয়েছিলো সুজিত সরকার পরিচালিত গুলাবো সিতাবোতে। অমিতাভ বচ্চনের স্ত্রী ফতিমা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটির জন্য সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কারও জেতেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য