বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও পূজামন্ডপে হামলায় জড়িত কেউই ছাড় পাবে না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও পূজামন্ডপে হামলার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী প্রেতাত্মারা কারণে-অকারণে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে, ভাস্কর্য ভাঙে। এখন আবার তারাই কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সারাদেশে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির পায়তারা করা হয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না।

তিনি দাবি করেন, মুষ্টিমেয় এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী দেশে ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তাদেরই কেউ কুমিল্লায় পূজামন্ডপে ধর্মীয়গ্রন্হ কোরআন রেখে প্রচার করেছে। এটা পরিকল্পিত ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র। আইনশৃঙ্খলা বাহিনী ওই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রæত সময়ের মধ্যে অপরাধীদের মুখোশ উন্মোচন হবে।

সংসদে আইন প্রনয়ণ করে দ্রæত সময়ের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, দেশ যখন এগিয়ে যায় তখন স্বাধীনতা বিরোধী একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা সংখ্যালুঘুদের নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠে। তাদের অতীতের কর্মকান্ড ভুলে গেলে হবে না। এখন তারা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার জন্য মিথ্যাচার করে অপপ্রচার করছে। তাদের সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহী সাদ এরশাদ।

আরও উপস্থিত ছিলেন, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি,উপজেলা নির্বাহী অফিসার নূর নাহার বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ ও জাতীয় পাটির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রী সকালে পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। সেখানে তিনি দলীয় নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা