,

পাকিস্তানে হবে ২০২৩ সালের এশিয়া কাপ!

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে আসরটিও হবে ওয়ানডে ফরম্যাটে। পরের বছর শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবরে জানানো হয়েছে, শুক্রবার দুবাইয়ে এসিসির এক সভায় নেওয়া হয়েছে পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করার সিদ্ধান্ত। এ সভার সভাপতিত্ব করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ।

তিনি জানিয়েছেন, এশিয়া কাপের আসন্ন আসরের আয়োজক হওয়ার যোগ্য দাবিদার পাকিস্তান। কেননা সাম্প্রতিক সময়ে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর মিশনে দারুণ অগ্রগতি করেছে তারা। তাই এবার কোনো নিরপেক্ষ ভেন্যু, পাকিস্তানেই এশিয়া কাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ক্রিকবাজের কাছে বিসিসিআই ও পিসিবির সূত্র নিশ্চিত করেছে এটি। এ সভায় পিসিবির পক্ষে ছিলেন প্রেসিডেন্ট রমিজ রাজা। শিগগিরই এশিয়া কাপের সূচি চূড়ান্ত করে ফেলা হবে। পাশাপাশি এটিকে ৫০ ওভারের ফরম্যাটে খেলানোরও সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

যেহেতু ২০২৩ সালের বিশ্বকাপটি হবে অক্টোবর-নভেম্বর মাসে। তাই এশিয়া কাপটি বছরের প্রথমার্ধেই করতে চায় এসিসি। আবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটিও হবে অক্টোবর-নভেম্বরে। তবে সে বছরের এশিয়া কাপ সেপ্টেম্বরে করার ইচ্ছা এসিসির।

মূলত ২০২০ সালেই এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু তখন পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তাই শ্রীলঙ্কাকে দেওয়া হয় আয়োজনের ভার। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে এটি আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?