,

আয়ারল্যান্ডের দুর্দান্ত শুরু, প্রথম ব্রেক থ্রু আনলেন নাসুম

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াই চালিয়ে হেরেছিল বাংলাদেশ। লিটন-মুশফিকদের ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। তবে এ পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করে লঙ্কানদের চেপে ধরে টাইগাররা।

যদিও সে ম্যাচ ৪ উইকেটে হেরে গেছে টিম টাইগার। সেই হারের একদিন পরই আবার লিটন দাসের নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আজকের ম্যাচেও নেই মাহমুদউল্লাহ ও সাকিব। তবে আইপিএল মঞ্চ থেকে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

আবুধাবিতে ইতোমধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লিটন দাস। আর ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেছে আইরিশরা। ৫ ওভার খেলা হয়ে গেছে ইতোমধ্যে। আয়ারল্যান্ডের স্কোর এক উইকেট হারিয়ে ৪৪ রান।

এ মুহূর্তে ৮-এর উপরে রানরেট তাদের। দুর্দান্ত খেলছিলেন ওপেনার পল স্টারলিং। ১৬ বলে ২২ রান করে ফেলেন। তাকে থামিয়ে দেন স্পিনার নাসুম আহমেদ।

স্টারলিংয়ের আউটের পর ব্যাট হাতে নেমেছেন গ্যারেথ ডেলানি। ওদিকে ১২ বলে ১৮ রানে অপরাজিত আছেন আরেক ওপোনার এন্ড্রিউ বালবিরনি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?