,

সাকিবের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : দরজায় কড়া নারছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে ব্যাট বলের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ১৪ দিন আগে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। তবে আইপিএল খেলায় থাকায় মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেন কিছুটা পরে। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেনি। কারণ সাকিব দল কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে বুধবার সাকিবের কলকাতা দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিট্যালস।

কোয়ালিফায়ার ম্যাচটিতে দিল্লিকে হারিয়ে দিলেই আইপিএলের ফাইনালে উঠে যাবে কলকাতা। তখন কী করবেন সাকিব? আগামী ১৫ অক্টোবরের (শুক্রবার) ফাইনাল পর্যন্ত আইপিএলেই থেকে যাবেন তিনি? নাকি আগেই যোগ দেবেন দলের সঙ্গে?

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ১৫ তারিখ সাকিব যোগ দিতে পারবেন কি-না এটা পুরোপুরি ক্রিকেট অপারেশনস দেখছে। আপাতত কিছু বলা মুশকিল।

বিশ্বকাপে ক্রিকেটারদের ইনজুরি নিয়ে নান্নু বলেন, এখন পর্যন্ত মেজর কোনো ইনজুরির খবর আমাদের জানা নেই। তবে কাল যা হয়েছে, ১৫ তারিখের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আর ফিজিও থেকে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।

এদিকে বুধবার সকালে দেশে ফিরে এসেছে স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তাকে নিয়ে নান্নু আরও বলেন, ও তো স্ট্যান্ডবাই হিসেবে ছিল। আর যে সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচ হয়েছে, এরপর অতিরিক্ত কাউকে সেখানে রাখা মুশকিল ছিল। স্ট্যান্ডবাই এত খেলোয়াড়কে রাখা সম্ভব নয়। আর দুইটা পেস বোলারকে নিয়ে একটু চিন্তার কারণ আছে, সে জন্য রুবেলকে সেখানে রাখা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের