,

ফাইনালে ওঠার লড়াইয়ে লিড নিলো বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : হারলে বিদায়, ড্র করলেও চলবে না; ফাইনালের টিকিট পেতে চাই শুধুই জয়। এমন কঠিন সমীকরণ মাথায় রেখে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই এগিয়ে গেলো বাংলাদেশ দল।

নেপালের বিপক্ষে লিগপর্বের নিজেদের শেষ ম্যাচে অষ্টম মিনিটে গোলটি করেছেন সাত নম্বর জার্সিধারী সুমন রেজা। ডি বক্সের বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে আসে সুমন রেজার সামনে।

খালি জায়গায় থাকা ফরোয়ার্ড সুমন নিখুঁত হেডারে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি শট নিয়ে সেটিতেই গোল আদায় করে নিয়েছে লাল সবুজ জার্সিধারীরা।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?